ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দৌলতপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

আব্দুল আলীম সাচ্চু: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার সকাল ১১ টার সময় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ দৌলতপুর থানার উদ্যোগে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল সরকারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং শাহাজুল ইসলাম তাহাজ (মেম্বার) আরও উপস্থিত ছিলেন এলাকার গম্যমান্য ব্যক্তিবর্গ ।এ সময় প্রধান অতিথি বলেন, মেয়েদের পর্দা করতে হবে৷ বাসার বাইরে কোন সমস্যা হলে প্রথমে পরিবার-কে জানাতে হবে৷ এবং রাস্তায় চলাচলের সময় সাবধানে ও সচেতন থাকতে হবে।