ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় কোকেন ও মহিষ উদ্ধার!

দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় কোকেন ও মহিষ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় কোকেন ০.২৪০ কেজি এবং ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

গত শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় উদয়নগর বিওপি’র সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ০.২৪০ কেজি ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা। একই দিনে পৃথক এলাকা থেকে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চরচিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৪/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় আরও একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৫টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এবং গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪ ) আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় চরচিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৪,৬০,০০০/- (চৌদ্দ লক্ষ ষাট হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ও শুক্রবার (২৮ ও ২৯ নভেম্বর ২০২৪) পৃথক অভিযানে উদয়নগর ও চরচিলমারী বিওপি কর্তৃক নিম্নোক্ত অভিযানের মাধ্যমে মালিকবিহীন অবস্থায় ০.২৪০ কেজি কোকেন এবং ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কোকেন ও মহিষের বিষয়ে দৌলতপুর থানায় জিডি এন্ট্রি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় কোকেন ও মহিষ উদ্ধার!

আপডেট টাইম : ০৮:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪