ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দৌলতপুর সীমান্তে হেরোইনসহ যুবক আটক

দৌলতপুর সীমান্তে হেরোইনসহ যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ১০ গ্রাম ভারতীয় হেরোইনসহ মোঃ সাকিল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ অভিযান চালায়।
আটক সাকিল ইসলাম উপজেলার মোহাম্মাদপুর এলাকার আমজাদ মন্ডলের ছেলে। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন ঠোটারপাড়া বিওপির একটি টহল দল ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।