ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র্যালি ও শোডাউন
হেলাল মজুমদার কুষ্টিয়া
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ধরমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সোহেল রানার নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র্যালি ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সাতবাড়িয়া পশু হাট থেকে র্যালিটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ধরমপুর ইউনিয়নের পাড়া মহল্লার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাতবাড়িয়া পশু হাটে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে নিজেদের সমর্থন ও উপস্থিতি জানান দেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ধরমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রত্যাশী মোঃ সোহেল রানা, কুষ্টিয়া জেলা কৃষক দলের সম্মানিত সদস্য মোঃ মামুন অর রশীদ, ধরমপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ হানিফ মণ্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম অপু, মোঃ তানজিল খান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাঈন আলী, ধরমপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃ তারিক হোসেন, যুবদল নেতা মোঃ মেহেদী হাসান সুইট, ধরমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক মোঃ শাকিল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
র্যালির মাধ্যমে চেয়ারম্যান পদপ্রত্যাশী সোহেল রানার প্রতি সমর্থকদের উপস্থিতি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে।