ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

ধানের রাজ্যে আমের রাজত্ব, মুকুলে ভরে গেছে গাছে গাছে

মো.আককাস আলী : চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে এবার নওগাঁয় ধানের রাজ্যে আমের রাজত্ব শুরু। ইতিমধ্যে প্রতিটি আমের গাছে গাছে  মুকুলে ভরে গেছে। মুকুলের মৌ-মৌ ঘ্রাণে আকাশে বাতাস যেন মুখরিত। নওগাঁ জেলা আমের ফলনে দেশসেরা হিসেবে রেকর্ড গড়েছে। এ,জেলার আম এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। সাপাহার,পোরশা, পত্নীতলায়,মহাদেবপুর, বদলগাছী, নওগাঁ সদর উপজেলাসহ অন্যান্য    উপজেলাগুলোতেও আমের ব্যাপক চাষ হচ্ছে।
 আমের গাছে-গাছে  ফুলে ফুলে ভরে গেছে চারিদিক। মধু সংগ্রহে ব্যস্ত এখন মৌমাছিরা। ফাগুনের আগুন রঙে সেজেছে প্রকৃতি। বাতাসে মুকুলের মৌ-মৌ সুবাস বইছে। গাছে গাছে এখন আমের মুকুল শোভা পাচ্ছে। ইতোমধ্যেই গত মাস খানেক হতে কাঙ্খিত ফলের আশায় বাগান মালিকরা পরিচর্যা শুরু করেছেন। শুরু হয়েছে আমের মুকুলে মৌমাছির গুঞ্জন। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে তাদের। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় তাই চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা। ফাগুনের স্নিগ্ধতার মাঝেও শোভা ছড়াচ্ছে স্বর্ণালি মুকুল। আম চাষীরা সেই কাকডাকা ভোর থেকে লোক লাগিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। যে গাছ গুলোতে কেবল মুকুল ফুটবে সেগুলোতে স্প্রে করছে। কেউ আবার আম গাছের গোড়া আগাছা পরিস্কার করছে। কেউবা নালা কাটছে । আম বাগানগুলোতে যেন সাজ সাজ রব। সাপাহারের আমচাষী আব্দুল মতিন,সুবাশ বলেন, এবার আমের মুকুল ভালো হয়েছে। আমরা নিয়মিত সার, বিষ ও শ্রমিক দিয়ে পরিচর্যার কাজ করছি। তাছাড়া এবার শ্রমিকের দামও বেশি। তবে আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের মতো এবারেও ভালো ফলন হবে ইনশাআল্লাহ।
মহাদেবপুরের আম চাষী খায়রুল,জাহিদ, পত্নীতলার আমচাষী আনোয়ার,রবিউল জানায়, ‘আমের মুকুলে তারা অনেক খুশি। এই মুকুল টিকে থাকলে এবার আমের বাম্পার ফলন পাওয়া যাবে।’
কৃষি অধিদপ্তর জানায়,আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও আমের বাম্পান ফলন হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধানের রাজ্যে আমের রাজত্ব, মুকুলে ভরে গেছে গাছে গাছে

আপডেট টাইম : ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩