ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নওগাঁয় রামিসা হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক দলের উদ্যোগে মানববন্ধন 

নওগাঁয় রামিসা হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক দলের উদ্যোগে মানববন্ধন 

মোহাম্মদ আককাস আলী :
শুক্রবার ( ২২ মে)  সকাল ১১ টার দিকে নওগাঁ জেলা শহরের  মুক্তির মোড় সংলগ্ন নবনির্মিত পৌরসভা ভবনের প্রধান গেটের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে শিশু রামিসাসহ সারা দেশে নারী-শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নওগাঁ জেলার সভাপতি কমরেড বিথীরানী সরকারের সভাপতিত্বে  সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নওগাঁ  জেলার  সাংগঠনিক  সম্পাদক  অপূর্ব সরকারের  সঞ্চালনায় মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ এর আহবায়ক  কমরেড জয়নাল আবেদীন  মুকুল,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলার সভাপতি কমরেড  মিজানুর রহমান প্রমূখ। সমাবেশের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন সারা দেশের কোথাও নারী শিশু নিরাপদ নয়। যে ভাবে ছোট শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী হত্যা করা হয়েছে  তা কোন গণতন্ত্রমনা, বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। বিচার হীনতকর সংস্কৃতি দূর করে রামিসার ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি নি শ্চিত করতে হবে।