ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

নওগাঁয় ১৪মণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মসলাপট্টি এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী রোপমকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত রবিবার দিবাগত  রাত ১১টার দিকে  অভিযান চালিয়ে পৌর সভার পুরাতন মাছ বাজার (মসল পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউন হতে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারকসহ বিস্ফোরক ব্যবসায়ী জেলার মহাদেবপুর উপজেলার জোতহরি গ্রামের শ্রী নিবারণ চন্দ্র বর্মণের ছেলে শ্রী রুপম কুমার (৩৫) কে আটক করে র‌্যাব-৫ এর একটি দল।
সোমবার বিকাল ৫ টার সময়  এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গ্রেফতারকৃত আসামী রোপম এবং খাস নওগাঁ (মরাকাঠি) এলাকার মৃত শামছুল হকের ছেলে মো: সালাউদ্দিন বিহারী (৪৫) উভয়ই চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। তারা সিলেটের শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো গোপন  সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রোপম ও সালাউদ্দিনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে অভিযান পরিচালনাকালে রোপমের ভাড়াকৃত গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে এবং সালাউদ্দিন কৌশলে পালিয়ে যায়। আসামী রোপম অকপটে প্রকাশ্যে স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহপূবর্ক ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য।পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে রোপম ও সালাউদ্দিন এর গোডাউনে রক্ষিত ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। আজ সোমবার সন্ধ্যা ৬টায়  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। এব্যাপারে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ওসি জায়েদুল হক জানান দুই আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় ১৪মণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার 

আপডেট টাইম : ০৯:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪