ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

নওগাঁয় ২৩৮ টন ধান-চালসহ মিল সিলগালা মালিকের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় ধান ও চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে এক চালকল মালিকের (মিলার) বিরুদ্ধে মামলা হয়েছে। খাদ্য বিভাগ বাদী হয়ে এ মামলা করেছে। একই সঙ্গে মজুত করা ২০৩ টন ধান ও ৩৫ টন চালসহ গুদাম বন্ধ করে (সিলগালা) দেওয়া হয়।
সোমবার (১৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
অভিযানে সহকারী কমিশনার সাকিব বিন জামান প্রত্যয়, জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান জানান, অবৈধ মজুতের কারণে মিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্যবিভাগ যৌথ অভিযান চালিয়ে শহরের পার নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইসমিলে ধান-চাল মজুত করা অবস্থায় পাওয়া যায়। পরে ওই মিলমালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়। পাশাপাশি মজুত চাল-ধানের গুদামে সিলগালা করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

নওগাঁয় ২৩৮ টন ধান-চালসহ মিল সিলগালা মালিকের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১০:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫