ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

নওগাঁয় ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে  মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ  জেলা শাখা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির মোড়ে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে সংগঠনটি। দয়া নয় কর্ম চাই বাঁচার মতো বাঁচতে চাই স্লোগানে দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ‌বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা ‌প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের ‌সদস্য অধ্যাপক মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা আসাদুল ইসলামের সঞ্চালনায মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রাহমুল ইসলাম সভাপতি যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা, রায়হান হোসেন সহ-সভাপতি যুব অধিকার পরিষদ নওগাঁ, শহিদুল ইসলাম সংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, তুহিন হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, এনামুল হোসেন সহ-সংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, রুবেল উদ্দিন সাহিত্য বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ নওগাঁ, জিয়াউর রহমান সাবেক আহ্বায়ক যুব গণ অধিকার পরিষদ নওগাঁ, আবু সাদাত বিন সৌখিন সাবেক যুগ্নু আহ্বায়ক নওগাঁ, আফলে সানি সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা, হাবিবুর রহমান সিনিয়র সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ, সোহেল রানা সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ, জাকির হোসেন সভাপতি যুব অধিকার পরিষদ মহাদেবপুর নওগাঁ, সহ প্রমুখ। সভায় বক্তারা, অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যুব সমাজের ‌কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যুব সমাজ স্বাবলম্বী হলে দেশের উন্নয়ন সম্ভব। তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন, বিগত সরকার দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছে তারা শুধুমাত্র তাদের দলীয় লোকদের চাকরি প্রদান করেছে। সাধারণ জনগণের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, দেশে দুর্নীতি বেড়েছে বেকারত্ব বেড়েছে। তারা যুব সমাজের মেধার কোন মূল্যায়ন করেনি। অবিলম্বে যুব অধিকার পরিষদের ৭ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের নিকট আহ্বান জানান। একই সাথে যুব সমাজের মেধা যোগ্যতা এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজে লাগাতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানান বক্তারা।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

আপডেট টাইম : ০৮:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪