ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার বার্মা আবাসিক হোটেল থেকে রুস্তম আলী (৪৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রুস্তম আলী জেলার পতœীতলা উপজেলার মধইল এলাকার সাদেক আলীর ছেলে। নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানায়, তার ভাই রুস্তম আলী সংসারের দায়- দেনা মেটাতে অন্যের কাছে থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন।

সেই টাকা পরিশোধ করতে না পারায় তার বিরুদ্ধে পাওনাদাররা মামলা করেন। মামলার পর থেকে বার্মা আবাসিক হোটেলে আত্মগোপন করে বিভিন্ন হাটে ছাগলের ব্যবসা করতো। অন্যান্য দিনের মত মঙ্গলবার রাত ১০টার দিকে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে পরে।

অনেক বেলা হলেও সে ঘুম থেকে না ওঠায় হোটেলের আয়া রুম পরিষ্কার করার জন্য তার রুমে গিয়ে অনেক ডাকাডাকি করার পরও কোন সাড়া না পাওয়ায় তার সন্দেহ হলে তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

নওগাঁয় আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১