ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

নওগাঁয় পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যাকান্ডের ঘটনায় ৩জন আটক

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় পাওনা টাকার জের ধরে শ্রী অতুল কুমার (৪০) নামে একজন অটোরিকশা চালককে হত্যার দায়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।
পুলিশ সুপার বলেন, গত ২২ মে সকালে নওগাঁ শহরের বাইপাস এলাকার একটি ইটভাটা থেকে অতুল কুমারের মরদেহ উদ্ধার করা হয় এবং ওই দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এরপর পুলিশের তদন্তের একপর্যায়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহ নুর ইসলামকে আটক করে পুলিশ।
আটকের পর নুরু ইসলাম পুলিশকে জানান, নিহত অতুল কুমার এর কাছ থেকে কিছু টাকা পেতেন তিনি। সেই টাকা আদায়ের জন্য কৌশলে নওগাঁ শহর থেকে আতুল কুমারের অটোরিকশায় চড়ে বাইপাস এলাকায় আসেন দুজন। এরপর অতুল কুমারকে মদ পাণ করান নুর ইসলাম। একপর্যায়ে রাত ৯টার দিকে রাব্বি নামে একজনের সহযোগিতায় অতুল কুমারকে বটি দিয়ে জবাই করে হত্যা করার পর অটোরিকশা থেকে ৫টি ব্যাটারি চুরি করে বিক্রি করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এঘটনায় সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত নুর ইসলাম ও রাব্বিসহ চোরাই ব্যাটারি ক্রয়ের অপরাধে আতিকুর নামে আরও একজনসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যাকান্ডের ঘটনায় ৩জন আটক

আপডেট টাইম : ১০:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩