ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নওগাঁ জেলা পুলিশের আয়োজনে মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রচারণামূলক কর্মসূচি

মো.আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে এক সচেতনামূলক কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় মহাদেবপুর থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয় এবং মাছচত্বরে করোনা প্রতিরোধ সচেতনা মূলক বক্তব্য ও মাস্ক বিতরণ করা হয়।

থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রচারণায় সচেতনা মূলক বক্তব্য রাখেন এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল সাহা বুদু,রাবিয়া পলি, যুবলীগের আহবায়ক বাবু আনসারী, উপজেলা কৃষকলীগের সভাপতি বাবুল ব্যান্যাজী ,এসআই রায়হান ইসলাম,থানা পুলিশের সকল সদস্যগণ এবং বিভিন্ন পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।