ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নবাগত ইউএনও আরিফুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নবাগত ইউএনও আরিফুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুরে নবাগত ইউএনও মো.আরিফুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে তাঁর সভাকক্ষে এই মত বিনিময় সবার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় তিনি উপজেলার কর্তব্যরত সকল সাংবাদিকদের সাথে পরিচয় হন এবং তাদের খোঁজ খবর নেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মহাদেবপুরের খবরের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আককাস আলী,রিপোটার প্রেসক্লাবের সভাপতি কিউএম সাঈদ টিটু,সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবু,বরুণ মজুমদারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকগণ। এ সময় উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জান এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকান্ডের জন্য উপজেলার সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।