ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নরসিংদীর পলাশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন মো; আবুবকর সিদ্দিকী

নরসিংদীর পলাশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন মো; আবুবকর সিদ্দিকী

বিল্লাল হোসেন  ঃ বুধবার ২৬ নভেম্বর সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী। এসময় ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরহোসেন,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেম ডাঃ কামরুল ইসলাম উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, ‎এসময় বক্তব্যরা বলেন প্রাণীসম্পদ উন্নয়ন, নিরাপদ মাংস–দুধ–ডিম উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং রোগ প্রতিরোধ কার্যক্রম নিয়ে নানা দিক তুলে ধরা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,“দেশের প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা এখন সময়ের দাবি। প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করতে সরকারের নানামুখী পদক্ষেপ অব্যাহত রয়েছে।”
‎সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে বিনামূল্যে পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, সেমিনার, খামারি প্রশিক্ষণ, প্রদর্শনী, সচেতনতামূলক র‍্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর।