ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নাগরপুরের আলোকদিয়ায় গণসংযোগে জনস্রোত, ভোটারদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত গোলাম মোস্তফা গোলাম

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের আলোকদিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।

আজ ২৩ জুলাই রোজ বৃহস্পতিবার রাতে এই গণসংযোগকালে তিনি আলোকদিয়া উত্তরপাড়ায় ভোটারদের খোঁজখবর নেন, সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের পরিকল্পনা ও উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

গণসংযোগে তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের মতে, আলোকদিয়ায় গোলাম মোস্তফা গোলামের এ গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ আসন্ন নির্বাচনে তার জনপ্রিয়তার একটি ইতিবাচক বার্তা বহন করছে।