ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নাগরপুরের কাশাদহ গ্রামে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।

আজ ২১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই গণসংযোগ ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তিনি একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী তার গণসংযোগে অংশ নেন।

কাশাদহ এলাকায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সাড়া নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে উপস্থিত নেতাকর্মীরা মন্তব্য করেন।