ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরের রাজনৈতিক অঙ্গনের মেধাবী ব্যক্তিত্ব, প্রতিবাদী কন্ঠস্বর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপনের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।

বিকেল পাঁচটায় আসরের নামাজ শেষে সহবতপুর নজরুল সেনা মাঠে জানাজা নামাজ শেষে সহবতপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

উক্ত জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

মরহুম সৈয়দ নাজমুল হক তপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।