ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

নাগরপুরে নবগঠিত টাঙ্গাইল জেলা যুবলীগ কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি

নাগরপুরে নবগঠিত টাঙ্গাইল জেলা যুবলীগ কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৭ মে’২৩ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষিত হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ মাসুদ পারভেজকে সভাপতি এবং আবু সায়েম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি মোঃ মনিরুজ্জামান খান মিন্টুকে সহ-সভাপতি, নূর মোহাম্মদ সিকদার মানিককে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। উক্ত নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আজ ৬ জুন’২৩ রোজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় নাগরপুর উপজেলা মোড় হতে নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য এস.এম আনোয়ার হোসেনের নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালিটি উপজেলা মোড় শুরু হয়ে নাগরপুর সরকারি কলেজ রোড দিয়ে কাঁচা বাজার ও তালতলা হয়ে পুরাতন বেবি স্ট্যান্ডের সামনে প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে যুবলীগ নেতা এস এম আনোয়ার হোসেনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সিনি:যুগ্ন-আহবায়ক মো: তোফায়েল আল মামুন তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য এস.এম আনোয়ার হোসেন, সহবতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম কহিনুর। যুবলীগ নেতা এস.এম আনোয়ার হোসেন কেন্দ্রীয় এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা তারেক শামস্ খান হিমু, নাগরপুর উপজেলা আ’লীগের সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এবং সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যে বলেন- নবগঠিত টাঙ্গাইল জেলা কমিটিকে আমরা নাগরপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের পক্ষ হতে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে অতি দ্রুত সময়ে নাগরপুরের তথাকথিত অবৈধ ও পকেট কমিটিকে বাতিল ঘোষণা করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জোর দাবী জানাই। সেই সাথে আমি চ্যালেঞ্জ করে বলছি, বর্তমানে নাগরপুর উপজেলায় যুবলীগের যে তথাকথিত অবৈধ পকেট কমিটি রয়েছে সেখানকার অনেকেই যুবলীগের কর্মী পর্যন্ত ছিলেন না এবং এই কমিটির নাম ব্যবহার করে নাগরপুরের রাজনীতিতে তারা নানা ধরনের নোংরামি করে চলছেন। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই যুবলীগ নিয়ে কোন ধরনের নোংরামি আর বরদাস্ত করা হবে না এবং কোন ধরনের নোংরামি হলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আজকে আপনারা যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তীব্র গরম কে উপেক্ষা করে এই আনন্দ র্যালি এবং আলোচনা সভাকে সফল করে তুলেছেন তাদের সকলকে আমার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আল-মামুন রাজু, বেকড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাফর ইকবাল পাখি, দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা কামাল হোসেন, নজরুল ইসলাম,আবিদুর রহমান জুয়েল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

নাগরপুরে নবগঠিত টাঙ্গাইল জেলা যুবলীগ কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি

আপডেট টাইম : ০৯:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩