নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ নুরুজ্জামান রানা এর সভাপতিত্বে চরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা আক্তারের সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার তালুকদার,এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হোসেন মিয়া , সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Print [1]