ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ে ব্যাবস্থাপনা কমিটির সভাপতিদের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার( ১০ নভেম্বর) নাগরপুর উপজেলা হল মিলনায়তনে, উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।

এসময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম (নবা) উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা,যুবদলের নেতা শামসুল আলম, মানিক সহ ১২৩ টি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।