কাজী মোস্তফা রুমি: সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের নাগরপুর বাজারের ইয়াসিন মার্কেট পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জননেতা মো. রবিউল আওয়াল লাভলু।
২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় তিনি ক্ষতিগ্রস্ত ইয়াসিন মার্কেটটি ঘুরে দেখেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন মার্কেটের স্বত্বাধিকারী জাকির হোসেন কুসুম ও পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা মোকাবিলায় সংশ্লিষ্টদের আরও সতর্ক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরপুর বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।