ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ জাপানের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১ ভেড়ামারায় নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন  ইউএনও ভেড়ামারায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস ২৯ বছরেও নিজস্ব ভবন পায়নি রাজশাহীর সিএমএম আদালত সাংবাদিক সুরুজ আলীর মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিশাল বিক্ষোভও ঝাড়ু  মিছিল  বদলগাছীতে পানিতে ডুবে প্রাণ গেল নবদম্পতির

নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি: নাগরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুলে ২০২৫ সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ২৬ জুলাই রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়ামে নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক কাজী মোস্তফা রুমির সঞ্চালনায় উক্ত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী ও নাগরপুর মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার এবং নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো: শহীদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন।

এছাড়াও নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ মোস্তাকিম মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন জাসাসের আহবায়ক বিপ্লব হোসইন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুমন বাপ্পি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা।

এরপর বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক সাবিনা ইয়াসমিন।

পরে ধারাবাহিকভাবে অতিথিদের দিক নির্দেশনামূলক আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে বক্তারা শহীদ ক্যাডেট স্কুলের ধারাবাহিক শিক্ষাগত সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো নাগরপুরের জন্য গর্বের বিষয়। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি নিয়মিত যত্ন ও দিকনির্দেশনা অব্যাহত রাখার অনুরোধ করেন।

আলোচনা পর্ব শেষে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরপর বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

উক্ত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সবশেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬