ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

নিজ জন্মভূমির মানুষের সেবা করতে চান সালথার মীর মনির হোসেন

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: নিজ জন্মভূমির সাধারন মানুষের পাশে থেকে সেবা করতে চান, মানবাধিকারের জন্য দারিদ্র সমাজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক মীর মনির হোসেন। তিনি ঢাকায় প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, ঢাকায়ই বসবাস। তবু এলাকার মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। চলমান শীতে শীতার্থদের মাঝে এলাকার অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। অনেক অসহায় মানুষকে বিপদে সাহায্য সহযোগিতা করে থাকেন তিনি। মীর মনির হোসেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের আব্দুস ছাত্তার মীরের মেজ ছেলে। ৫ ভাই ৩ বোনের মধ্যে তিনি তার বাবা-মায়ের মেজ সন্তান।

মীর মনির হোসেন এই প্রতিবেদকের সাথে একান্ত আলাপ কালে বলেন, ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত, এখন তিনি ঢাকায় কেন্দ্রীয় রাজনীতির অঙ্গনে বেশ পরিচিতি মুখ। নিজের ভবিষ্যতের কথা ব্যক্ত করে বলেন, রাজনীতিতে থেকেই মানুষের সেবা করা সহজ হয়, এর বাহিরে থেকেও করা যায়, তবে একটু কঠিন হয়। ভবিষ্যতে এলাকার রাজনীতির সাথে যুক্ত হবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইতিমধ্যে এলাকার অনেক প্রোগ্রামে যোগদান করেছি। আমাদের ফরিদপুর-২ আসনের এমপি জননেতা শাহদাব আকবর লাবু চৌধুরী একজন জনপ্রিয় ব্যক্তি, তার রাজনীতি আমার ভালোলাগে ভবিষ্যতে তার হাত ধরেই এলাকার রাজনীতির সাথে যুক্ত হব। ভবিষ্যতে এলাকার রাজনীতিতে আসবো যদি এলাকার লোকজন আমাকে সহযোগিতা করে। আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে বিশ্বাসি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে রাজনীতিতে এগিয়ে যাব ইনশাল্লাহ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

নিজ জন্মভূমির মানুষের সেবা করতে চান সালথার মীর মনির হোসেন

আপডেট টাইম : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩