ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলায় মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে : জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : বাংলাদেশের এক নম্বর জেলা হিসেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান। শনিবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত ওয়ার্কশপ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আপনারা এই কর্মশালার মাধ্যমে আচরণবিধি জেনে গেলেন। বিশেষ করে সামজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেজন্য প্রার্থীরা নিজ নিজ দলের কর্মীদের সচেতন করবেন। প্রতিদ্বন্দ্বী সকল দলের সহযোগিতায় পঞ্চগড় জেলায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি সেজন্য দুই আসনের প্রার্থীদের একই মঞ্চে নিয়ে স্ব স্ব প্রার্থীর ইশতেহার ঘোষণার ব্যবস্থা করবো।

আচরণ বিধি লঙ্ঘনের জন্য কোন দলের সাথে পক্ষপাত মূলক আচরণ করা হবেনা। ইতিমধ্যে প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর সকল দলের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধ পরিকর আপনারা ঐক্যবদ্ধ থাকুন যাতে কোন দুস্কৃতিকারী নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালা ও মতবিনিময় সভায় এসময় জেলা পুলিশ সুপার মো: রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মঞ্জুরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদ খান, বোদা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ হোসেন, অফিসার ইনচার্জ সেলিম মালিক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ গণমাধ্যমকর্মী গণ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

পঞ্চগড় জেলায় মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে : জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান

আপডেট টাইম : ০৪:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫