ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা অনুষ্ঠিত  খলিসাকুন্ডিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস উদযাপন দৌলতপুরে মহান মে দিবস পালিত বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর

পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

 সংবাদদাতা, বোদা,পঞ্চগড় :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ)  আসনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে, প্রশাসনের হস্তক্ষেপে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (৭ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও ১১ দলীয় জোট মনোনীত দাড়িপাল্লা’র প্রার্থী সফিউল্লাহ সুফি কে নিয়ে বোদা উপজেলা পরিষদ চত্বরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এসময় জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান, ১৮ বিজিবি পঞ্চগড়ের সহকারী পরিচালক জামালউদ্দীন, মেজর আসিফ, বোদা থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক সহ বিএনপি, জামায়াতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগে গতকাল শুক্রবার বোদা উপজেলার পাচপীর ইউনিয়নে একটি নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে দুই দলের সমর্থকরা। পুলিশ এবং সেনাবাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে পৃথক আরেকটি ঘটনায় পঞ্চগড় দুই আসনের দেবীগঞ্জ উপজেলা’র দণ্ডপাল ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা শেষে বাড়ী ফেরার পথে আনুমানিক রাত সাড়ে ১০ টায় দুবৃত্ত্বদের অতর্কিত হামলায় কালীগঞ্জ নামক স্থানে পাচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় ও বোদা সদর ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র শিশা বাবুকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। এসময় তাদের বহন করা মাইক্রোবাসটি ভেঙ্গে চুরমার করে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ দুজন সনাতনী সম্প্রদায়ের নেতা ও জনপ্রতিনিধির উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী সহ কর্মী সমর্থকদের উগ্রতাকে দায়ী করেন।
পৃথক ওই দুটি ঘটনায় গতকাল রাতব্যাপী পঞ্চগড় দুই আসনের বিভিন্ন এলাকায় ব্যপক আতংক ও থমথমে ভাব বিরাজ করতে দেখা গেছে।
এদিকে সৌহার্দপূর্ণ এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড় ২ আসনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকালের পর আজ বেলা ৩ টায় জেলা প্রশাসনের নেতৃত্বে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলামের কার্যালয়ে বিএনপি ও জামায়াত প্রার্থীর সাথে তাৎক্ষণিক আলোচনা করে আগামী ১২ ফেব্রুয়ারী সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহারের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী সায়েমুজ্জামান। তিনি, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ নাগরিকদের আগামী ১২ ফেব্রুয়ারী ভোটাধিকার প্রয়োগের জন্য নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার  অনুরোধ করেন।
বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা অত্যন্ত সৌহার্দ্য সম্প্রীতির সাথে আগামী নির্বাচন উৎসব আকারে পালন করতে চাই।বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ কোন অপতৎপরতা চালালে প্রশাসনকে সাথে সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করবো।
জামাত সমর্থিত প্রার্থী সফিউল্লাহ সুফি বলেন, আজাদ ভাই নাহয় আমি এমপি হবো। আপনারা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবেন।
Tag :

লালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা অনুষ্ঠিত 

পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

আপডেট টাইম : ১০:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬