ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

পবিত্র হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে–জেলা প্রশাসক

আব্দুল আউয়াল

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, পবিত্র হজে গিয়ে অবশ্যই হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে। তা না হলে হজের কোন একটি ফরজ কিংবা ওয়াজিব পূরণ করতে না পারলে হজ যেমন পরিপূর্ণ হবে না অপরদিকে সারাজীবন আফসোস থেকে যাবে।
তাই হজ পালনকারীদের যাতায়াত, সঠিক ভাবে হজ পালন ও অন্যান্য সকল বিষয় সহজ করতে সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও দিকনির্দেশনাগুলো সঠিক ভাবে ব্যবহার করে হজ পরিপূর্ণ করার চেস্টা করতে হবে। তাই হজে গিয়ে হজের বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলোর প্রতি গুরুত্ব না দিতে তিনি হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান।
বুধবার নওগাঁ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি দিকনির্দেশনা মূলক এই কথাগুলো বলেন।
এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, হজযাত্রীরা উপস্থিত ছিলেন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান জানান এবার নওগাঁ জেলা থেকে ১ হাজার ৬শত জন ব্যক্তি পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। বুধবার প্রথম দিনে ৮শত জন এবং বৃহস্পতিবার ৮শত হজযাত্রীরা প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। হজযাত্রীদের পরিপূর্ণ ভাবে পবিত্র হজ পালনের নিয়ম-কানুন শেখানো হচ্ছে। যদি কেউ প্রশিক্ষণে প্রদান করা নিয়ম-কানুন ও দিকনির্দেশনাগুলো মেনে চলেন তাহলে একজন ব্যক্তির পুরো হজ কার্যক্রম সম্পন্ন করা খুবই সহজ হবে বলে তিনি জানান।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

পবিত্র হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে–জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৭:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫