ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়ায় ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সড়কে শৃংখলা ফেরাতে রাজশাহী-ঢাকা মহা সড়কের পুঠিয়ায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে,মঙ্গলবার (১৭মার্চ) পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এসময় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট না থাকায় দুটি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মহাসড়কে শৃংখলা ফেরাতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এদিকে একইদিন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে হতদরিদ্র বিভিন্ন মানুষের হাতে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।