ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

পুঠিয়ায় চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রাসেল খান আটক

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পুঠিয়ায় চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রাসেল খান (২৫) কে আটক করেছে পুলিশ। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) রাতে পুলিশ রাসেল খানকে আটক করে। রাসেল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী ছিল। সে পৌর সদরের কাঠালবাড়িয়ার লিটন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, হাওর, বায়র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুবিধার জন্য টেলিফোন লাইন বসাতে বিটিসিএল এর ঠিকাদার কাজ করছে গণ্ডগোহালী গ্রামে। গতকাল শনিবার সেখানে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার গ্রুপের ম্যানেজার সোহেল রানার কাছে মোস্তাক, টেনু ও রাসেলের নেতৃত্বে ৮/১০ জন যুবক এক লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় সোহেল রানা তাদের দাবি মেটাতে অস্বীকার করলে তাকে লাঠি দিয়ে মারধর করে। তাকে বাঁচাতে কর্মরত শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এসময় শাহীন, জানুবক্সসহ কয়েকজন শ্রমিক বেশ আহত হয়। এঘটনায় সোহেল রানা থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগ পেয়ে সেই মামলায় রাসেল খানকে আটক করে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্যদের আটকের চেষ্টা চলছে। এরা সকলেই ভাড়ায় খাটে আর চাঁদাবাজি করে বলে জানতে পেরেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রাসেল খান আটক

আপডেট টাইম : ০৮:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩