ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

পোরশায় ডাকাতি মামলায় গ্রেপ্তার ২

পোরশায় ডাকাতি মামলায় গ্রেপ্তার ২

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর পোরশায় ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত মোবাইল ফোনসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন— দিনাজপুর সদর উপজেলার ভাটপাড়া নোহনা গ্রামের মৃত হিরালাল চন্দ্র রায়ের ছেলে শংকর বাবু (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের আনরুলের ছেলে বিকাশ সিং (২২)।