আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি : আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।