ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রবেশ পত্রে অতিরিক্ত টাকা আদায় শিক্ষার্থীদের বিক্ষোভ 

প্রবেশ পত্রে অতিরিক্ত টাকা আদায় শিক্ষার্থীদের বিক্ষোভ 
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজে রসিদ ছাড়া এইচএসসি শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ১২শ করে টাকা আদায় করা হচ্ছে। এ ঘটনায় রোববার সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।  এতে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
জানা গেছে, চলতি বছর উপজেলার সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ থেকে ১২শ ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। প্রত্যেক শিক্ষার্থীর থেকে কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্রের জন্য রসিদ ছাড়া ১২শ টাকা করে আদায় করছেন।
অভিযোগের বিষয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহমুদুল্লাহ বলেন, বিভিন্ন সময় শিক্ষার্থীরা কলেজের বেতন দেননা। তাই সেই টাকা প্রবেশপত্রের মাধ্যমে রাখা হয়।