ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ

ফরিদপুর-১ আসনে নৌকার প্রচারণায় মাশরাফি

ফরিদপুর-১ আসনে নৌকার প্রচারণায় মাশরাফি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী- আলফাডাঙ্গা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (নৌকা) বিজয়ী করতে প্রচারণায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আচ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এক পথসভায় মাশরাফি বিন মর্তুজা নৌকা মার্কায় ভোট চান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাশরাফি বিন মর্তুজা বলেন, শেখ হাসিনার নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন। আপনারা ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার পরিচালনায় এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, ইসরাফিল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান, চৌধুরী রায়হান রকি, শফিউল্লাহ শাফী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদারসহ আরো অনেকেই। এরপর মাশরাফি বিন মর্তুজা আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর খেলার মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট

ফরিদপুর-১ আসনে নৌকার প্রচারণায় মাশরাফি

আপডেট টাইম : ০২:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩