ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

ফলোআপ কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি আপলোড দেওয়া উপজেলা ছাত্রলীগের সেই নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

বোয়ারমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ বাবুল হোসেন বাদি হয়ে শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসকে (২২) একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন।

সোমবার দুপুরে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)/২৭(১)(ঘ)/৩১ ধারায় মামলাটি নথিভূক্ত করা হয়। মামলা নং ১৬। সোমবার বিকেলেই আসামিকে ফরিদপুর আদালতে চালান করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব অরফে সুদেব বিশ্বাস (২২) শনিবার সকালে কোমরের পিছন দিকে পিস্তল গুঁজে নিজের ফেসবুক ওয়ালে ছবি আপলোড করেন। পরে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হলে তিনি ছবিটি ওয়াল থেকে তুলে নেন।

শুভ্রদেব সিং ওরফে সুদেব বিশ্বাস বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির ছাত্র। রোববার দুপুরে দক্ষিণ কামারগ্রামের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসী স্টাইলে নিজের দেহের ডান পাশে কোমরে অবৈধ অস্ত্র গুঁজে মোবাইলে ছবি তুলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জনমনে আক্রমানাত্বক ও ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে মামলা রেকর্ড হওয়ার পরই তাকে আদালতে চালান করা হয়েছে। তিনি আরও বলেন, সুদেবকে আটকের পর অস্ত্র উদ্ধারের জন্য নানান যায়গায় অভিযান চালানো হয়েছে। পরে ওই পিস্তলটি উদ্ধার করা হয়েছে। সেটি আসল কি খেলনা তা আদালত প্রমাণ করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

ফলোআপ কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট টাইম : ০৫:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩