হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ছাতারপাড়া ফাইভ স্টার ক্লাবের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান(আসাদ মোল্লা)।আড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন পিয়াদার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হামিদুল ইসলাম মাস্টার,প্রধান বক্তা ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুল হক (গেদা মন্ডল),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মালিথা,আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইনজাল হোসেন,আড়িয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। ম্যাচটির পরিচালনা করেন,আড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রেনিচ রহমান।
এছাড়াও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।আকর্ষণীয় ফুটবল ম্যাচটি দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শ্যামপুর ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন লক্ষীপুর ফুটবল একাদশ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















