ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বগুড়ায় এক যুবককে মরিচ চুরির সন্দেহে খুঁটির সাথে বেঁধে নির্যাতন

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া  সারিয়াকান্দি উপজেলায়  সুমন (২৪) নামে এক দিনমজুর যুবককে মরিচ চুরির অভিযোগে খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। দেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠানের সারিয়াকান্দিস্থ মরিচ সংগ্রহ কেন্দ্রের কর্মচারীরা সুমনকে পিটিয়েছে। সুমন ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মামুদ আলী মন্ডলের ছেলে। মারপিট ছাড়াও ওই যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দিয়েছে ওই কোম্পানির লোকজন। এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের গাবতলা পাড়ার কাঁঠালতলা এলাকায় ওই কোম্পানির একটি মরিচ সংগ্রহ কেন্দ্র রয়েছে। সেই মরিচ সংগ্রহ কেন্দ্রে বৃহস্পতিবার রাতে দিনমজুর সুমনকে চোর সন্দেহে আটক করা হয়। এরপর সুমনকে ওই কেন্দ্রের বারান্দার খুঁটির সাথে বেঁধে  সারারাত এবং গতকাল শুক্রবার বিকাল ৩ টা পর্যন্ত নির্যাতন চালায়। পরে সুমনের বাবাকে ঘটনাস্থলে ডাকা হয় এবং সুমনের বাবা মামুদ আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে  সুমনকে ছেড়ে দেয়। এ বিষয়ে সুমনের বাবা মামুদ আলী বলেন, আমরা অনেক গরীব অসহায় মানুষ। আমিও দিনমজুর এবং আমার ছেলেও দিনমজুর। তাই আমরা কোনও পুলিশি ঝামেলায় জড়ায়নি। মানুষের কাছে থেকে ১০ হাজার টাকা ঋণ করে জরিমানার টাকা পরিশোধ করেছি। আমার ছেলেকে ওরা অনেক মারধোর করেছে। আমরা গরীব তাই কারও কাছে এর বিচার চাইনা। ওই কোম্পানির সারিয়াকান্দি মরিচ সংগ্রহ কেন্দ্রের কর্মকর্তা মামুন জানান, বিষয়টি তিনি শুনেছেন। ছুটিতে থাকার কারণে ঘটনার বিস্তারিত তিনি বলতে পারছেন না। এ বিষয়ে বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)  রবিউল ইসলাম জানান  বিষয়টি সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। তবে এ বিষয়ে কোনও অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

বগুড়ায় এক যুবককে মরিচ চুরির সন্দেহে খুঁটির সাথে বেঁধে নির্যাতন

আপডেট টাইম : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪