ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ কমর উদ্দিনের পরিবারকে নগদ দুই লাখ টাকা দিলো জামায়াত

(বগুড়া) প্রতিনিধি :  শেখ হাসিনার ফ্যাসিবাদ পতনে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ কমর উদ্দিন খান এর পরিবারকে নগদ দুই লাখ টাকা দিয়েছে জামায়াত। জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তা প্রদান করেন। এ উপলক্ষ্যে শহরতলীর আকাশতারা খাঁ পাড়ায় শহীদ কমর উদ্দিন খা’র বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফুলবাড়ী সাংগঠনিক থানা শাখার আমির এ্যাড. শাহীন মিয়া। বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বজলুর রহমান, ফুলবাড়ী সাংগঠনিক থানা শাখার নায়েবে আমির ডা: আবু বকর সিদ্দিক, এ্যাড. নামিরুল হক জার্জিস, মাষ্টার শামসুজ্জামান, আব্দুল হাকিম, আব্দুর রাজ্জাক রাজু, হাসান আলী প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ কমর উদ্দিনসহ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে জামায়াত নেতৃবৃন্দ শহীদ কমর উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদেরকে ধৈর্য্য ধারনের পরামর্শ দেন। জামায়াতে ইসলামী শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে বলেও জামায়াত নেতৃবৃন্দ তাদেরকে আশ^স্ত করেন। শহীদ কমর উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, শেখ হাসিনার বিরোধী এক দফা আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন কমর উদ্দিন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। পর্যায়ক্রমে সারাদেশের ন্যায় এই আন্দোলনে বগুড়ায় শহীদ প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জামায়াত।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ কমর উদ্দিনের পরিবারকে নগদ দুই লাখ টাকা দিলো জামায়াত

আপডেট টাইম : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪