ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

 বগুড়ায় জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী   “সমস্বরে জাতীয় সঙ্গীত” কর্মসূচি অনুষ্ঠিত

(বগুড়া) প্রতিনিধি :  জাতীয় সঙ্গীত নিয়ে হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের রুখে দেয়ার প্রত্যয় নিয়ে সারাদেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল ১০ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় “সমস্বরে জাতীয় সঙ্গীত” এর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ। উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীত শেষে উদীচীসহ ত্রিতাল, চর্চা সাংস্কৃতিক একাডেমি, বাউল গোষ্ঠী, শিশু নাট্যদল, প্রকাশ শৈলী,  সংগীত পাঠশালা, শ্রুতি নন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ দেশের গান পরিবেশন করেন। সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু বলেন, “ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধীতা করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার উপর আঘাত হানতে শুরু করেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের অবসান ও বৈষম্যের অবসানের কথা বলা হয়েছে, সেটি সম্ভব মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায় বিচার এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও  জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। অন্য কোন স্বৈরাচারী এবং ফ্যাসিস্টের ছায়ায় কেউ যদি মুক্তিযুদ্ধের বিরোধিতায় নামে দেশবাসীকে সাথে নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী তাদেরকে প্রতিহত করবে। তিনি আরো বলেন, “জাতীয় সংগীত, জাতীয় পতাকা, মহান মুক্তিযুদ্ধ, ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য,  শিল্প, সংস্কৃতি বিষয়ে ষড়যন্ত্রকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। উক্ত কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশ জাসদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, দিন বদলের মঞ্চ, সিপিবি নারী সেল, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দসহ বগুড়ার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

 বগুড়ায় জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী   “সমস্বরে জাতীয় সঙ্গীত” কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪