ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বগুড়ায় বিমানবন্দর চালু করতেও এখন সময়ের বিষয়  কমপক্ষে একবছর : বিমান বাহিনী প্রধান

বগুড়ায় বিমানবন্দর চালু করতেও এখন সময়ের বিষয়  কমপক্ষে একবছর : বিমান বাহিনী প্রধান

( বগুড়) প্রতিনিধি : বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানান বগুড়া বিমান বন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেয়নি তারা। আমরা নতুন করে সরকারকে প্রস্তাব দিব। বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতেও সময় লাগবে কমপক্ষে একবছর। রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর (এয়ারপোর্ট) এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদ খাঁন বলেন, দেশের নবম বিমানবন্দর হিসেবে চালু উদ্যোগ নেয়া হয়েছে বগুড়া এয়ারপোর্ট (বিমানবন্দর)। এটি চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে, তবে আছে এখন ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।##