ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বগুড়ায় শেষ মুহুর্তের প্রস্তুতি: রঙ-তুলির আঁচড়ে রঙিন হচ্ছে প্রতিমা

(বগুড়া) প্রতিনিধি : আর কয়েকদিন পরই হিন্দু সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন উপজেলার  প্রতিমা তৈরির কারিগররা প্রতিমা তৈরি করতে ব্যস্ত। তবে গত বছরের চেয়ে কমেছে মন্ডপের সংখ্যা। উপজেলার পৌর এলাকার যুগোল কিশোর মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। গত ১৫ দিন আগে থেকে প্রতিমা তৈরি শুরু হয়েছে। এরই মধ্যে মন্ডপের কাঠামো তৈরি এবং খড়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে মাটির কাজ। এরপর মাটির তৈরি প্রতিমায় রং তুলির কাজ করা হবে। সারিয়াকান্দি পৌর বাজারের নয়ন রাজভর (৪০) এবং তার স্ত্রী সোহাগী রানী (২৬) গত ১৭ বছর ধরেই প্রতিমা তৈরির সাথে জড়িত। প্রতিমা বিক্রি করেই তাদের সংসার চলে। প্রতিটি প্রতিমা  ৪০ থেকে ৫০ হাজার টাকার অর্ডার পেয়েছেন। এ মৌসুমে তিনি ৩ টি দুর্গাপূজার প্রতিমা সেট তৈরি করছেন। নয়ন এবং তার স্ত্রী সোহাগী সারা বছরই প্রতিমা তৈরির কাজ করেন। প্রতিমা বিক্রি করেই তাদের সংসার চলে। প্রতিমা গুলো বগুড়া, সিরাজগঞ্জ, ধনুট, গোবিন্দগঞ্জ এবং সারিয়াকান্দিতে তারা বিক্রি করেন। দুর্গাপূজা ছাড়াও তারা কালিপূজা, লক্ষীপূজা, সরস্বতী পূজা, জগৎ ধাত্রী পূজাসহ বিভিন্ন ধরনের পূজার প্রতিমা তৈরি করেন। প্রতিমা বিক্রির আয় থেকেই তাদের সারা বছর সংসার খরচসহ তাদের ১ মেয়ে ১ ছেলে খরচও  চলে। নয়ন রাজভর জানান, প্রতিবছর তিনি ৬ টিরও বেশি প্রতিমাসেট তৈরির অর্ডার পান। এ বছর তিনি মাত্র ৩ টি প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই প্রতিমা গড়ার কাজ খুবই পছন্দ করি। প্রায় ১৮ বছর আগে থেকে প্রতিমা গড়ার কাজ করছি। এখন আমার নেশা হয়ে গেছে। এ কাজে আমি খুবই আনন্দ পায়। সারিয়াকান্দি উপজেলার  পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা জানান  গত বছর সারিয়াকান্দিতে ২৫ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তবে দেশের চলমান পরিস্থিতিতে এ বছর দুর্গাপূজার মন্ডপের সংখ্যা কমেছে। এ পর্যন্ত এ বছর ২০ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু কোনও দলীয় সরকার ক্ষমতায় নাই তাই কোনও নেতাদের আর্থিক সহায়তা পাওয়ার কোনও আশা নাই। তিনি আরো জানান এছাড়া পূজামন্ডপে সরকারি কোনও আর্থিক সহযোগিতারও আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই এ বছর পূজা মন্ডপের সংখ্যা কমেছে। সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত জামিরুল ইসলাম জানান  গত বছরগুলোর মত সারিয়াকান্দিতে অনুষ্ঠিত সকল দুর্গা মন্দিরের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় শেষ মুহুর্তের প্রস্তুতি: রঙ-তুলির আঁচড়ে রঙিন হচ্ছে প্রতিমা

আপডেট টাইম : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪