ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বগুড়ায় ৮তলার ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী নিহত

বগুড়ায় ৮তলার ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী নিহত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ৮তলার একটি ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলা এলাকার নূর মসজিদের পিছনে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাবিরা ইয়াসমিন। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং শিবগঞ্জের মহাস্থান এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু। নিহতের পরিবারের বরাত দিয়ে কাউন্সিলর হিরু জানান, জলেশ্বরীতলা নূর মসজিদের পিছনে নুসরাত হোম নামে একটি ৮ তলা ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সামিরার পরিবার। সন্ধ্যা ৬টার দিকে ওই ফ্ল্যাটে ছাদের রেলিং এ হেলান দিয়ে সে তার মায়ের সাথে গল্প করছিল। এসময় অসাবধানতাবশত সাবিরা রেলিং থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। সাবিরার লাশ তার গ্রামের বাড়ি মহাস্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফইম উদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওসি আরো জানান পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া এসেছে মরদেহ পরিবার নিকট হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে একটি অপমৃত মামলা দায়ের হয়েছে।