ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বগুড়ার আদালতে মামলা করবেন হিরো আলম  

বগুড়ার আদালতে মামলা করবেন হিরো আলম  

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় আদালতে মামলা করতে এসে ফিরে গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)। আদালতে দেরি করে পৌঁছানোর কারণে মামলা করতে পারেননি তিনি। তবে রোববার (৮ সেপ্টেম্বর) মামলা করবেন বলে জানিয়েছেন হিরো আলম। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। হিরো আলম জানান ২০১৮ সালে আমি কাহালু-নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলাম। কেন্দ্র পরিদর্শন করতে গেলে আমার ওপরে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে হামলা হয়েছিল। আমাকে তারা হত্যার চেষ্টা করেছিলেন। ২০২৩ সালের উপ-নির্বাচনে আমি জয়ী হলেও জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ইউএনওসহ অনেকে মিলে আমাকে হারিয়ে দেন। আমার সঙ্গে তারা ফলাফল নিয়ে কারচুপি করেছেন। কারণ জিতলে তাদের আমাকে ‘স্যার’ ডাকতে হবে। তারা বারবার মনোনয়ন বাতিল করেও আমাকে আর্থিকভাবে ক্ষতি করেছেন। এতে মোটামুটি দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান দেশ এখন স্বাধীন হয়েছে। আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। এখনো যদি মামলা করে সুষ্ঠু বিচার না পাই, তাহলে স্বাধীন হয়ে কী লাভ হলো? তাই আমি আশা করি, দেশ যেহেতু স্বাধীন হয়েছে আমি সুবিচার পাবো। আর আমি যদি সুবিচার পাই তাহলে যারা এর আগে বিচার পাননি, তারাও মামলা করতে সাহস পাবেন।মামলার খসরায় ৩৩ জনের নাম উল্লেখ করেছেন হিরো আলম। প্রথমেই রয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নাম। এরপর রয়েছে বগুড়া-৪ আসনের সাবেক এমপি রেজাউল করিম তানসেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা, বগুড়ার সদ্য বিদায়ী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নন্দীগ্রামের সাবেক ইউএনও শিফা নুসরাত, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না। বাকি যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা নন্দীগ্রামের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

বগুড়ার আদালতে মামলা করবেন হিরো আলম  

আপডেট টাইম : ০৮:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪