ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

বগুড়া সোনাতলায় সড়কের বেহাল  করুণ দশা পথচারীদের ভোগান্তি চরমে

## (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  সোনাতলা উপজেলায়  গ্রামীণ সড়কের বেহাল  দশা দেখা দিয়েছে। অপরদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ৫৭টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দিলেও তা স্থানান্তর করে সারিয়াকান্দি উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। এতে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বগুড়ার সোনাতলা উপজেলার জনগুরুত্বপূর্ণ ১০টি সড়কের করুণ দশা হয়েছে। ২০২৩ সালের বন্যায় সড়কগুলোর গত ক্ষতিগ্রস্ত হলেও সড়কগুলো সংষ্কার করা হয়নি। সড়কগুলো হচ্ছে, উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে মহেশপাড়া বালিকা বিদ্যালয় ও কলেজ ভায়া পূর্ব তেকানী সড়ক, চরপাড়া-ঠাকুরপাড়া ভায়া হাটকরমজা সড়ক, শিচারপাড়া-রশিদপুর সড়ক, সুজাইতপুর-বালুয়া সড়ক, হাটকরমজা-পোড়াপাইকর সড়ক, ভেলুরপাড়া-শিহিপুর সড়ক। এদিকে চলতি অর্থবছরে বগুড়ার সোনাতলা উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ৫৭টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেয়। অভিযোগ উঠেছে, বগুড়ার সোনাতলায় গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ ৫৭টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত টাকা সোনাতলা উপজেলায় ব্যয় না করে তা স্থানান্তর করে সারিয়াকান্দি উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। এতে করে সোনাতলা উপজেলার গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।  জানা গেছে, সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রভাব খাটিয়ে সোনাতলা উপজেলার বরাদ্দকৃত অর্থ সারিয়াকান্দি উপজেলায় স্থানান্তর করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি সড়ক সংস্কার করতে বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্টগুলোর পর্যায়ক্রমে হবে। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান  স্থানান্তর হওয়া ৫৭ প্রকল্প সারিয়াকান্দিতে যাওয়া মাত্রই প্রাথমিক অর্থ ছাড় পেয়েছেন প্রকল্পের সভাপতিরা। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা ঘটনার সত্যতা স্বীকার করে জানান  এছাড়াও চলতি অর্থ বছরে বেশ কিছু প্রকল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সোনাতলায় সড়কের বেহাল  করুণ দশা পথচারীদের ভোগান্তি চরমে

আপডেট টাইম : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪