ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

বরেন্দ্র অঞ্চলের আউশ ধান কাটা শুরু   বাম্পার ফলনের সম্ভাবনা

বরেন্দ্র অঞ্চলের আউশ ধান কাটা শুরু 

 বাম্পার ফলনের সম্ভাবনা

মোহাম্মদ আককাস আলী :
বরেন্দ্র অঞ্চলের আউশ ধান কাটা শুরু হয়েছে।
 বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে। এ অঞ্চলের মহাদেবপুর উপজেলার প্রধান অর্থকরী কৃষিপণ্য হিসেবে অর্থনীতিতে ধান উৎপাদন ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় চলতি মৌসুমে মহাদেবপুর উপজেলায় ১৫০ কোটি টাকার আউশ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
এখানকার মানুষের অন্যতম আয়ের উৎস ধান-চাল। দেশের উত্তরাঞ্চলের অন্যতম ধান উৎপাদনকারী এ উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে আউশের আবাদ হয়েছে। এবার ৬৫ হাজার ৬০০ মেট্রিকটন ধান উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যার আনুমানিক বাজারমূল্য ১৫০ কোটি ৮৮ লাখ টাকা। কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, ‘মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আউশ আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে। ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করে বৃষ্টির পানি কাজে লাগিয়ে আউশ আবাদ জনপ্রিয় করতে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কৃষকরা যাতে লাভবান হতে পারে এবং কোন সমস্যায় না পড়েন এ জন্য তারা সার্বক্ষণিক নজর রাখছে। এবারও বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে নওগাঁ সদরে ৪ হাজার ২৭৫ হেক্টর, মহাদেবপুরে ১৪হাজার ৯শ ২০হেক্টর, পত্মীতলায় ৯হাজার ২৪০হেক্টর, ধামইরহাটে ৩ হাজার ৬৯০হেক্টর, সাপাহারে ১ হাজার ৮১৫হেক্টর, পোরশায় ১ হাজার ১২০হেক্টর, মান্দায় ১৯ হাজার ৭০০ হেক্টর, নিয়ামতপুরে ১১হাজার ৭০০ হেক্টর রাণীনগরে ১ হাজার ৪২৫হেক্টর, আত্রাইয়ে ১ হাজার ৫৩৫হেক্টর, বদলগাছীতে ১হাজার ৫২০হেক্টর, জমিতে চাষ করা হয়েছে। কৃষি বিভাগ আউশের প্রণোদনা হিসেবে জেলায় ৩০ হাজার ২৬৮জন কৃষকদের মধ্যে ৫ কেজি উন্নত জাতের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার সরবরাহ করছেন। কৃষি বিভাগ আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে আউশের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের আউশ ধান কাটা শুরু   বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট টাইম : ০৮:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪