ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বরেন্দ্র অঞ্চলে পুরুষ-নারী শ্রমিক একই কাজ করলেও বেতনের বৈষম্য 

মোহাম্মদ আককাস আলী : বরেন্দ্র অঞ্চল হিসাবে খ্যাত নওগাঁর সমতলে এখন আমন ধান রোপণের ভরা মৌসুম। এই ভরা মৌসুমে নারী পুরুষ একই কাজ করলেও বেতনের বিশাল বৈষম্য। সমতলের অবহেলিত আদিবাসী সাওতাল সম্প্রদায়ের মেয়েরা আদি থেকেই কৃষি কাজ করে আসছেন। হররোজ হাটুঅব্দি শাড়ি পড়ে দলবেঁধে
পুরুষ শ্রমিকদের সাথে ধান রোপণ করা,জমির আলকাটা, ধান কাটা, আঁটি বাঁধা, মাথায় করে বোঝা বওয়া, মাড়াই করা সব কাজই করেন তারা। একজন পুরুষের সমান তো বটেই, অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে তাড়াতাড়ি বেশি কাজ করেন তারা। কিন্তু আদি থেকেই মজুরি বৈষম্যের শিকার হয়েছেন কৃষিতে অবদান রাখা এই নারী শ্রমিকেরা। চোখের সামনেই একই সমান কাজ করেও বেশি টাকা নিয়ে যাচ্ছেন পুরুষেরা। এটা দেখেও কোন প্রতিবাদ করতে পারেননা তারা। ইদানিং অনেক এনজিও কাজ করছেন আদিবাসীদের উন্নয়নে। কিন্তু তাদের এ বৈষম্যের অবসানে এগিয়ে আসেনি কেউ।
তথ্য অনুসন্ধানে ধনজইল গ্রামে দেখা যায়,একদল নারী শ্রমিক আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন। সাথে পুরুষ শ্রমিকও রইছেন। তাদের সাথে আলাপচারীতায় বেতন বৈষম্যের কষ্টের কথা উঠে আসে। ওই সব নারী শ্রমিক গীতা,রিতা,রজনী জানান, সারাদিনের কাজের জন্য প্রত্যেকে মজুরি পান রোজ তিনশ’ টাকা। নারীদের সাথে একই কাজ করেন পুরুষ শ্রমিক তাদের বেতন সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। কেন এই বেতনের বৈষম্য? এমনি অভিযোগ সমালোচকদের। একজন পুরুষ শ্রমিক রেজাউল জানান, আমাদের সাথে তাল মিলিয়ে আদিবাসী নারীরা কাজ করলেও তাদের এই বেতনের বৈষম্য কেন?
জমির মালিক পাঞ্জু সরদারের সাথে আলাপচারিতায় উঠে আসে নারী শ্রমিকদের বেতনের বৈষম্যের কথা। নারী শ্রমিকের মজুরি কম কেন তিনি এর সঠিক উত্তর দিতে পারেননি।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বরেন্দ্র অঞ্চলে পুরুষ-নারী শ্রমিক একই কাজ করলেও বেতনের বৈষম্য 

আপডেট টাইম : ০৮:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫