ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে নওগাঁয় শুরু হয়েছে হামের টিকাদান লালপুরে জামাতের কর্মীর অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা  লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ রাজশাহীতে বর্ডারে বিজিবি নজরদারিতে অবহেলার অভিযোগ রাণীশংকৈলে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বর্তমান সরকার প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করার লক্ষ্য কাজ করছে–বিচারপতি নিজামুল হক

মোহাম্মদ আককাস আলী :বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন,বর্তমান সরকার প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী এবং আরো কার্যকর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহন করেছে। প্রেস কাউন্সিল আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে দেশ ব্যাপী সাংবাদিকদের ডাটাবেজ তৈরীর কাজ চলছে। তিনি বলেন,
পেশার উৎকর্ষতা সাধনে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা সুনির্দিষ্টকরণ এবং ক্ষেত্রবিশেষে অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে। এই ডাটাবেজ ভুয়া সাংবাদিক তৈরীর প্রবণতা রোধ করবে বলে তিনি জানান। গতকাল বৃহস্পতিবার ১লা জুন নওগাঁ জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন কুমার রায়ের সভাপতিত্বে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ সচিব) মাসুদ খাঁন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম (উপ-পরিচালক), নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
সভায় নওগাঁ জেলায় কর্মরত সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে প্রস্তাবনা ও পরামর্শ প্রদান করেন। সেই সাথে সাংবাদিকতায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করার ব্যাপারে জোর দাবি জানান।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

বর্তমান সরকার প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করার লক্ষ্য কাজ করছে–বিচারপতি নিজামুল হক

আপডেট টাইম : ০৯:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩