বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম
হেলাল মজুমদার, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মতিন হাইস্কুল মাঠে বাহিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তব্যে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, একাধিক প্রার্থীও থাকতে পারেন। তবে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আগামী বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মতামত ও দলের নেতাকর্মীদের মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। যিনি নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকবেন, তাদের যথাযথ মূল্যায়ন করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, এমন যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়নের ক্ষেত্রে বিবেচনা করা হবে।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হবে। এখানে আত্মীয়তার কোনো প্রাধান্য থাকবে না। যারা দলের আদর্শ ও সিদ্ধান্ত মেনে চলবেন না, তাদের পক্ষে দল থাকবে না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, সবাইকে তা মেনে চলতে হবে।
কর্মীসভায় উপস্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামবার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু, জহুরুল ইসলাম বিজলী বাহিরচর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, এনামুল হক সরদার বাহিচর ইউনিয়ন যুবদলের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সোহেল রানা ভুই বাবু, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাহিরচর ইউনিয়নের ৫ ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড মেম্বার, সাইফুল ইসলাম রোকন,উপজেলা বিএনপির আবহাওয়া কমিটির সদস্য উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ওর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। আব্দুর রাজ্জাক বাহিচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান। বেলাল হোসেন জিকু ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।