ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
‎
‎আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম
‎
‎

হেলাল মজুমদার, কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মতিন হাইস্কুল মাঠে বাহিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়।
‎
‎সভায় প্রধান বক্তব্যে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, একাধিক প্রার্থীও থাকতে পারেন। তবে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।
‎
‎তিনি আরও বলেন, আগামী বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মতামত ও দলের নেতাকর্মীদের মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। যিনি নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকবেন, তাদের যথাযথ মূল্যায়ন করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, এমন যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়নের ক্ষেত্রে বিবেচনা করা হবে।
‎
‎তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হবে। এখানে আত্মীয়তার কোনো প্রাধান্য থাকবে না। যারা দলের আদর্শ ও সিদ্ধান্ত মেনে চলবেন না, তাদের পক্ষে দল থাকবে না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, সবাইকে তা মেনে চলতে হবে।
‎
‎কর্মীসভায় উপস্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেন।
‎
‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামবার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু,  জহুরুল ইসলাম বিজলী বাহিরচর  ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি  ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, এনামুল হক সরদার বাহিচর ইউনিয়ন  যুবদলের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।  সোহেল রানা   ভুই বাবু, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাহিরচর ইউনিয়নের ৫ ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড  মেম্বার, সাইফুল ইসলাম রোকন,উপজেলা বিএনপির আবহাওয়া কমিটির সদস্য উপজেলা ছাত্র দলের  সাবেক সভাপতি ওর সম্ভাব্য চেয়ারম্যান  প্রার্থী।  আব্দুর রাজ্জাক বাহিচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান। বেলাল হোসেন জিকু ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও সম্ভাব্য  চেয়ারম্যান প্রার্থী।  ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎