ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মান্নান মাতুব্বরকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগদান করে এলাকায় ফিরে আসেন এবং নির্বাচনে ভোট প্রদন করেন। কিন্তু বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না ! ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর করা পুলিশ বাদি ৫ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলেই তাঁকে আদালতে চালান করা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন চেয়ারম্যানের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সেনাবাহিনী তাঁকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। পুলিশ একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করে দেয়।