ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

বিএনপি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়: শিক্ষামন্ত্রী

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আজ শনিবার (২৭ মে) দুপুরে দীর্ঘ প্রতীক্ষিত টাঙ্গাইল পৌর উদ‍্যানে জেলা যুবলীগ আয়োজিত জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন- তরুণই বাংলাদেশের বর্তমান, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণদের দায়িত্ব আগামী দিনের নির্বাচনে নৌকাকে বিজয় হিসেবে নিশ্চিত করা। এ জন্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইস্পাতের মতো কঠোর ঐক্য। প্রতিটি এলাকায়, প্রতিটি নির্বাচনী এলাকায় গণমানুষের কাছে আমরা যেন শেখ হাসিনার কথাগুলো পৌঁছে দিতে পারি। প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের কথা এবং শান্তির বার্তা পৌঁছে দিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন- যে অপশক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে অপশক্তি ২০০৪ সালের আগস্টে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করেছে এবং যে অপশক্তি ২০১৩ সালে অগ্নিসন্ত্রাস চালিয়েছে তারা (বিএনপি) আবারও দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট এবং নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা জানে তাদের পক্ষে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তার মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তারা কোনো দিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায়নি। তারা সব সময়ই পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতায় গেছে।

গেল বৃহস্পতিবার গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর নির্বাচন হয়ে গেল, এটা গণতন্ত্রের বিজয়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে কত ভালো, কত সুন্দর হতে পারে ও নির্বাচন কমিশন যে করতে পারে, সে জন্য সরকার সব ধরণের সহযোগিতা করেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক,এমপি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, হাসান ইমাম খান সোহেল হাজারী, ছোট মনির, আহসানুল ইসলাম টিটু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাবলী, অপরাজিতা হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ প্রমূখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

বিএনপি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩