ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা

হেলাল মজুমদার কুষ্টিয়া

‎কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে (২১) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২০ আগস্ট ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ২৪।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট বেলা আনুমানিক ১১টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর বারোদাগ গ্রামের আসামি মো: জাহিদ হাসানের (২৩) বসতবাড়ির শয়নকক্ষে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদ হাসান ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ দাগ গ্রামের মো: মানিক বিশ্বাসের ছেলে।

‎ভুক্তভোগী ছাত্রী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। ঘটনার দিন কৌশলে তাকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয়ে জানতে পেরে ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভেড়ামারা থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।